রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইউক্রেনকে এফ-১৬ সরবরাহের ঘোষণা নেদারল্যান্ডস-ডেনমার্কের, উচ্ছ্বসিত জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ বাহিনীর আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে অনেক দিন ধরে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। কিন্তু নানা দিক বিবেচনায় বিষয়টি এড়িয়ে আসছিল মিত্ররা। ইউক্রেনে মস্কোর বাহিনীর বিরুদ্ধে প্রতিক্ষীত পাল্টা আক্রমণ শুরু হলে বিষয়টি আরও জোরালো হয়।

ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এফ-১৬ যুদ্ধবিমান কিয়েভকে সরবরাহে এই সপ্তাহে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের আগে ইউক্রেনের ঘাঁটিতে পৌঁছানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার নেদারল্যান্ডসের আইন্দহোভেন বিমানঘাঁটিতে সফরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। সেখানে জেলেনস্কি বলেছেন, এফ-১৬ সরবরাহ আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত।

নেদার‍্যালেন্ডসের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে জেলেনস্কি, ছবি: এপি
নেদার‍্যালেন্ডসের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে জেলেনস্কি, ছবি: এপি

ডাচ প্রধানমন্ত্রী রুটে বলেছেন, ‘ আমাদের বিমানবাহিনীর কাছে ৪২টি এফ-১৬ রয়েছে। কিয়েভকে কতটি দেওয়া যাবে তা মিত্রদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।’

পরে জেলেনস্কি ডেনমার্ক সফরে দেশটির স্ক্রাইডস্ট্রুপ বিমানঘাঁটিতে যান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

ডেনিশ নেতা বলেন, ‘আমরা জানি আপনাদের আরও বেশি প্রয়োজন। আমরা ঘোষণা দিচ্ছি, ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করবো। এই বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর এবং বাকি পাঁচটি ২০২৫ সালে সরবরাহ করা হবে।’

জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, ‘এটি আমাদের জন্য খুবই জোরালো সমর্থন। প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।’

ইউক্রেন দীর্ঘদিন ধরে রাশিয়ার বিমানবাহিনীর শ্রেষ্ঠত্ব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছে। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণে ধীরগতির জন্য আধুনিক যুদ্ধবিমান না থাকার বিষয়টিকে দায়ী করছেন অনেক বিশ্লেষক।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION