রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইউক্রেনের হামলায় রাশিয়ার সুপারসনিক বিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমানে ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করেছে ইউক্রেন। মূলত রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনীয় ড্রোন এই হামলা চালিয়ে বিমান ঘাঁটিতে থাকা রুশ ওই যুদ্ধবিমান ধ্বংস করে কিয়েভ। মঙ্গলবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। হামলায় ধ্বংস হয়ে যাওয়া ওই বিমানটি টুপোলেভ টু-২২ মডেলের একটি সুপারসনিক বোমারু বিমান। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। এসব ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপোলেভ টু-২২ বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

মূলত যেসব বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে তাদেরকে সুপারসনিক বিমান বলা হয়। টুপোলেভ টু-২২ সোভিয়েত ইউনিয়নের প্রথম সুপারসনিক বিমান। ১৯৬২ সালে নির্মিত এই বিমান প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা দেখাতে পারেনি। তবে চলমান যুদ্ধে ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলায় এই বিমানগুলো ব্যবহার করে আসছে রাশিয়ার সামরিক বাহিনী।

মস্কো বলেছে, ড্রোন হামলায় একটি বিমান ‘ক্ষতির শিকার’ হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। কিয়েভের এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে রাশিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION