মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

পিএসজির প্রথম জয়ের দিনে এমবাপ্পের জোড়া গোল

খেলাধুলা ডেস্ক:
আগের দুই ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে দলকে জেতাতে পারেননি তিনি। আজ আর পিএসজি সেই ভুল করেনি। শুরুতেই নামায় তাকে। তাতে জোড়া গোল করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ফরাসি তারকা।

পার্ক দে প্রিন্সেসে লাসের বিপক্ষে ম্যাচের প্রথম বাঁশি থেকেই মাঠে দেখা গেল এমবাপ্পেকে। ম্যাচটা লুইস এনরিকের দল জিতেছে ৩-১ গোলে।

নতুন মৌসুমে তিন ম্যাচ খেলে পিএসজির এটাই প্রথম জয়। লাসের বিপক্ষে ড্রয়ের আগে এনরিকের দল লোরিয়াঁর বিপক্ষেও গোলশূন্য ড্র করে শুরু করেছিল মৌসুম।

পিএসজির প্রথম গোলটা এসেছে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। ওয়ারেন জায়ের-এমেরির পাস থেকে দারুণ এক শটে স্বাগতিকদের এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো আসেনসিও। এর আগে অবশ্য এমবাপ্পে দুটি সুযোগ নষ্ট করেছেন। একবার একেবারে গোলমুখের সামনে থেকে বল ফিরিয়ে দেন লাস ডিফেন্ডার কেভিন ডানসো। আরেকবার লাসকে বাঁচান গোলরক্ষক ব্রিস সাম্বা।

তবে বিরতির পর পিএসজি খুব বেশি ভুল করেনি। ৫২ মিনিটে লুকাস এরনান্দেজের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে প্রায় ১০ গজ দূর বুলেটগতির এক শটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। পিএসজির হয়ে ফরাসি লিগ আঁ-তে যেটি এমবাপ্পের ১৫০তম গোল। পরে অবশ্য ১৫১ নম্বর গোলটাও পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড, তবে সেটা ম্যাচের যোগ হওয়া সময়ের শুরুতে। ম্যাচে এমবাপ্পের ওই দ্বিতীয় গোলের পর ভিআইপি বক্সে থাকা পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফিকে দেখাচ্ছিল। মুখে হাসি। চেনা এমবাপ্পেকে ফিরে পেয়ে তিনিও খুশি।

ম্যাচটা লাসের হাত থেকে বেরিয়ে গিয়েছিল পিএসজির দ্বিতীয় গোলের পরই। তবে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটা করে এমবাপ্পে লাসের সব আশা শেষ করে দেন। একেবারে খালি হাতে অবশ্য ফেরেনি লাস। যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে মরগান গুইলাভোগুই একটা সান্ত্বনার গোল এনে দেন লাসকে। তাতে অবশ্য পিএসজির জয়ের আনন্দে ভাটা পড়েনি একটুও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION