বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

উন্নয়ন প্রকল্পের ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভয়েস নিউজ ডেস্ক:

উন্নয়ন প্রকল্পে ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রকল্পের জন্য নতুন গাড়ি কেনা স্থগিত করা হয়েছে। প্রকল্পের আওতায় আপ্যায়ন, বিদেশ ভ্রমণ ও অন্য যেকোনও কেনাকাটা বন্ধ করতে বলেছি। কিছু অর্থ সাশ্রয়ও হচ্ছে। যেমন জুমের মাধ্যমে এসব সভা করার ফলে আপ্যায়নসহ অনেক খরচ কমে গেছে। আগে এসব মিটিংয়ে বসে চা কেক খেতাম, এখন খাই না। আগে খাতা কলম নিতাম, এখন নেই না ইত্যাদি।

পরিকল্পনামন্ত্রী জানান, জনপ্রতিনিধিরা সবাই ঘরে ঘরে বা বাড়ির সামনে একটি করে সেতু চান। এতে অর্থনৈতিক ও পরিবেশগত দুই দিক থেকেই ক্ষতি হয়। তাই এখন থেকে সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমাদের দেশে এখন অনেক সেতু হয়েছে। আর লাগবে না। তাই যত্রতত্র সেতু নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জমির মালিকানা নিষ্কণ্টক হতে হবে। এ জন্য ভূমি ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের জমি সুরক্ষায় উদ্যোগ নিতে হবে। মোট কথা ভূমি ব্যবস্থাপনা উন্নত করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। পার্বত্য চট্টগ্রাম, হাওর ও চরাঞ্চলসহ দেশের প্রত্যন্ত সব এলাকাতেও বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী হয়ে নিজেদের টাকায় পথ চলতে বলেছেন। নিজেদের টাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION