মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

এমবাপ্পের জোড়া গোলের পরও পিএসজির হার

খেলাধুলা ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পে দুই অর্ধে দুটি গোল করলেন। কিন্তু বিষন্ন মনে মাঠ ছাড়লেন তিনি। তার দল যে জেতেনি।শুক্রবার লিগ ওয়ানে নিসের কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি, তাও ঘরের মাঠে। চলতি মৌসুমে এটাই তাদের প্রথম হার।

আগামী লিগের শীর্ষ দল হিসেবে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে স্বাগত জানাতে পারতো ফরাসি জায়ান্টরা। কিন্তু এই হারে ৮ পয়েন্ট নিয়ে নেমে গেলো তিনে। এক নম্বরে থাকা মোনাকোর চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা, আর দ্বিতীয় দল নিসের থেকে এক পয়েন্ট দূরে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ’নিস কঠিন প্রতিপক্ষ। তাদের গেম প্ল্যান আকর্ষণীয়।’

প্রথমার্ধে পিএসজির শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। উসমান দেম্বেলেকে অবশ্য রুখে দেন নিস কিপার মারসিন বুলকা। কয়েক সেকেন্ড পর বক্সের মধ্যে এমবাপ্পেকে ব্লক করেন প্রতিপক্ষ খেলোয়াড়।

স্বাগতিকদের নিস্তব্ধ করে ২১ মিনিটে এগিয়ে যায় নিস। তেরেম মফি নিচু শটে গোল করেন। ১০ মিনিট পর অবশ্য এমবাপ্পে সমতা ফেরান। মোমেন্টাম ধরে রেখে পিএসজি এগিয়ে যেতে পারতো। হাফটাইমের আগে দেম্বেলের পাস ধরে জাল কাঁপাতে পারেননি বলে সংযোগ করতে না পেরে।

বিরতির পর মফির পাস থেকে গায়েতান লাবোর্দে নিসকে এগিয়ে দেন। দ্রুত তৃতীয় গোল করতে বসেছিল অতিথিরা। সোফিয়ানে দিওপকে রুখে দেন পিএসজি কিপার দোনারুমা। কিন্তু ৬৮ মিনিটে মফির নিচু শট ঠেকাতে পারেননি।

৩-১ গোলে পিছিয়ে পড়া পিএসজির আশা ফেরান এমবাপ্পে। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান তিনি।

স্টপেজ টাইমে নিসের বক্সে পিএসজি ব্যস্ত থাকলেও ড্র আদায় করতে পারেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION