মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ম্যাচ হারের পর যা বলছেন রোহিত

খেলাধুলা ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ। জয়-পরাজয়ে কোন দলেরই লাভ-ক্ষতির হিসেব ছিল না। তবে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট যুদ্ধ বর্তমানে রূপ নিয়েছে মর্যাদার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে এবারের বিজয়ী বাংলাদেশ। ম্যাচ শেষে রোহিত শর্মাও তাই ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের চাপে পড়েছিলেন।

শেষ ম্যাচে ৫ পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে হারের জন্য এটাকেই বড় কারণ ভাবছেন অনেকেই। তবে রোহিতের কাছে এর পেছনেও ব্যাখ্যা আছে। জানালেন আগামী দিনের জন্য তৈরি করার জন্যই এমন সিদ্ধান্ত।

রোহিত বলেছেন, ‘যারা এই আসরে এখন পর্যন্ত খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সঙ্গে কোনও আপস করতে চাইনি।’

কলম্বোর প্রেমাদাসার উইকেট বরাবরই বোলারদের সাহায্য করে আসছে। বাংলাদেশের বোলিং লাইনআপও গতকাল বেশ চাপেই রেখেছে ভারতকে। সাকিব-মুস্তাফিজকে সামলাতে না পারলেও ব্যতিক্রম ছিলেন ওপেনার শুভমান গিল। রোহিতের মুখেও তাই গিলের প্রশংসায় শোনা গেল আরেকবার, ‘অসাধারণ ব্যাট করেছে শুভমান। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। সে কী ভাবে খেলতে চায় সেটা খুব ভাল করেই জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে এক বার তাকান। নতুন বলে বেশ ভাল দেখিয়েছে ওকে।’

শেষদিকে অবশ্য বাংলাদেশের কাজ কঠিন করে তুলেছিলেন অক্ষর প্যাটেল। একপ্রান্ত আগলে রেখে চালিয়ে যাচ্ছিলেন লড়াই। বাংলাদেশের বোলারদের প্রশংসার পাশাপাশি অক্ষর প্যাটেলের ব্যাপারে কথা বলতে ভোলেননি ভারতীয় অধিনায়ক, ‘বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION