সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

গ্যালারিতে বসে মায়ামির হার দেখলেন মেসি

খেলাধুলা ডেস্ক:
মেসি ম্যাজিকে গতমাসে প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। আরেকটি শিরোপা জেতার সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু মেসি খেলতে পারেননি, তাই শিরোপাও জিততেও পারেনি।

সকালে ঘরের মাঠে ইউএস গোল্ড কাপ ফাইনালে হিউস্টন ডায়নামোর বিপক্ষে মেসি এমনকি বদলী তালিকাতেও ছিলেন না। গ্যালারিতে বসে সতীর্থদের ১-২ গোলে হারতে দেখে হতাশ হয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী।

অল্প কদিনে টানা বেশ কিছু ম্যাচ খেলার প্রভাব পড়েছে মেসির শরীরে। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেননি। মায়ামিতে ফিরে গত সপ্তায় এমএলএসের একটি ম্যাচে ৩৭ মিনিট খেলে মাঠের বাইরে চলে যান। পায়ের পেশির অবষাদে খেলেননি মায়ামির পরের ম্যাচেও। তবে গত দুদিন অনুশীলন করে আজকের ফাইনালের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত আর মাঠে নামেননি।

গ্যালারিতে বসে মায়ামির হার দেখলেন মেসি
খেলার আগে ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদান ও ডেভিড বেকহামের সংগে মেসি
প্রথমার্ধেই দু গোল খাওয়া মায়ামির হয়ে ৯২ মিনিটে একটি গোল শোধ দেন জোসেফ মার্তিনেজ।

আশংকা মেসি এমএলএসে মায়ামির বাকি পাচ ম্যাচেও খেলবেন না। আগামী ১৩ ও ১৮ অক্টোবর আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ আছে প্যারাগুয়ে ও পেরুর সংগে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION