বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

নিউ ইয়র্কে গিয়ে যে অভিযোগ করলেন ন্যান্সি

বিনোদন ডেস্ক:
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সফরকালে তিনি একক সংগীতানুষ্ঠানে গাইবেন। এ উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন হয়েছে।

বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ন্যান্সি অভিযোগ করেন, তিনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না।

এসময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কি না? কোনো দলকে সমর্থন করেন কি না– জানতে চাইলে জবাবে ন্যান্সি এ মন্তব্য করেন।

ন্যান্সি বলেন, আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আর দল সমর্থনের ব্যাপারে বলতে চাই, আমি বিএনপিকে সমর্থন করি। আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই।

তিনি বলেন, ১৮ বছর ধরে সংগীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। একজন শিল্পী হিসেবেই এখানে নিজেকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে।

অপর এক প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, জীবনে উত্থান-পতন ও চড়াই-উৎরাই থাকবে। এসব জীবনেরই অংশ। এসব না থাকলে আমার কাছে জীবনটা মৃত বলে মনে হয়।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে একক সংগীতানুষ্ঠানে গাইবেন ন্যান্সি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাবলু জাহাঙ্গীর, এনামুল হক, নিক রাওয়ান, আলমগীর খান আলমগীর প্রমুখ।

জানা গেছে, ন্যান্সি নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এসময়ে তিনি নিউ ইয়র্ক, বাফেলো, ওয়াশিংটন ডিসি, বোস্টন, মায়ামী ও লস এঞ্জেলসে সংগীত পরিবেশন করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION