বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

যে কারণে অভিনয় ছাড়তে চেয়েছিলেন জাহ্নবী

বিনোদন ডেস্ক:
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী কাপুর রুপালি পর্দায় পা রেখেছেন। অন্যদিকে খুব শিগগির চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ছোট কন্যা খুশি কাপুরের।

‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হবে খুশি কাপুরের। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে এটি। এ সিনেমার শুটিংয়ের প্রথম দিনে বোনের সঙ্গে সেটে যেতে পারেননি জাহ্নবী কাপুর। এজন্য মানসিকভাবে আহত হয়েছিলেন জাহ্নবী। তার মনে হয়েছিল, অভিনয় ছেড়ে দেওয়া উচিৎ।

নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী কাপুর। এ আলাপচারিতায় স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, ‘‘প্রথমবার মনে হয়েছিল, আমার অভিনয় ছেড়ে দেওয়া উচিৎ। সম্ভবত, আমার তাদের একজনের মতো হওয়া উচিৎ। সেটে থাকা মায়েরা যেমন বলেন, ‘আমার বাচ্চার জন্য জুস নিয়ে আসো’। আমার এই মায়েদের মতো হওয়া উচিৎ। আমি যদি আমার পরিবারের জন্য সেখানে থাকতে না পারি, তবে এসবের মানে কি?’’

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION