বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

হামাসের হামলা নিয়ে যা বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত শনিবার হামাসের হামলার প্রতি আবার সমর্থন জানিয়েছেন ইরানের নেতারা। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সেনা ও ফিলিস্তিনের সব দলের জন্য এ ঘটনাকে ‘বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান গতকাল রোববার টুইটে এ হামলাকে বছরের পর বছর ধরে চলা হত্যা ও অপরাধের বৈধ প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

হামাস দাবি করেছে, ইরানের কাছ থেকে তারা সহায়তা পেয়েছে। এ কারণে শনিবার ভোরে রকেট ও ড্রোন হামলা চালানো তাদের পক্ষে সহজ হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি।

গত শনিবার হামাস সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল-নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়।

সূত্র: বিবিসি।/ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION