সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

জয়ের ধারায় ফিরলো পিএসজি

খেলাধুলা ডেস্ক:

আবার জয়ের ধারায় ফিরেছে প্যারিস সেন্ত জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে হারের তিক্ততা পেছনে ফেলে রোববার রাতে তারা গোল উৎসব করেছে। ঘরোয়া লিগে রেনেকে তারা ৩-১ গোলে হারিয়েছে। আচরাফ হাকিমি ছিলেন জয়ের নায়ক । একটা গোল করেছেন। অন্য এক গোলের রূপকার ছিলেন তিনি।

ঘরোয়া লিগে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ের। এবারের লিগে আট ম্যাচে এ পর্যন্ত তারা মাত্র চারটিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে মোনাকো ও নিসের নিচে। তবে এ ম্যাচে দুর্দান্ত খেলেছে তারা। গোলের জন্য আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে তবে প্রথমার্ধেই তারা দুই গোলে এগিয়ে যায়।

প্রথম গোলটি করেন ভিতিনহা। তার এ গোলে সহায়তা করেছিলেন ওসমানে দেম্বেলে। এই ধাক্কা সামলে উঠতে না উঠতে রেনে দ্বিতীয় গোল হজম করে। আচরাফ হাকিমি করেন গোলটি। বিরতির পর অবশ্য রেনে খেলায় ফেরার জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তার পুরস্কারও পায় ৫৬ মিনিটে। লুডোভিচ ব্লাসের কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান আমিনে গৌরি।

রেনে গোল ব্যবধান কমানোর পরের মিনিটে্ খেলোয়াড় পরিবর্তন করেন পিএসজি কোচ লুই এনরিকে। র্যান্ডল কোলো মুয়ানিকে মাঠে নামান কোচ। মুয়ানি প্রথমবার বলে স্পর্শ করেই গোলের দেখা পান। হাকিমি গোলের সুযোগটি তৈরি করে দিয়েছিলেন। এ গোলে রেনে কোচ চরম হতাশা প্রকাশ করেন। বুঝতে পারেন গৌরির গোলের পর খেলায় ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা শেষ হয়ে যায়।

মাঠে ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এদিন তিনি ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেননি। একবার গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার চেষ্টা প্রতিহত করেন রেনে গোলরক্ষক স্টিভ মান্দান্দা। একটা গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য থাকতে হয়ে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION