সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

আবার ফুটবলে ফিরছেন তিতে

খেলাধুলা ডেস্ক:

জাতীয় দলের দায়িত্ব ছাড়ার প্রায় এক বছর পর ফ্ল্যামেঙ্গোর ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন ব্রাজিলের সাবেক কোচ তিতে। সোমবার রিও ডি জেনিরো ক্লাব এই খবর নিশ্চিত করেছে।

ক্লাব ভাইস প্রেসিডেন্ট মার্কোস ব্রাজ গ্লোবোস্পোর্তকে জানান, ‘আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সরাসরি আলোচনা হয়েছে। সবকিছু চমৎকারভাবে শেষ হলো।’ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিতেকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর ৬২ বছর বয়সী কোচকে নিয়োগ দিলো ফ্ল্যামেঙ্গো।

গত বছর ডিসেম্বরে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ব্রাজিলের সঙ্গে তিতের সম্পর্ক শেষ হয়। ছয় বছর ধরে সেলেসাওদের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে ৮১ ম্যাচে ৬০ জয়ের স্বাদ পায় ব্রাজিল। হারে মাত্র ছয়টি।

তিতের সঙ্গে ব্রাজিল ২০১৯ সালের কোপা আমেরিকা জেতে। কিন্তু তার আগের বছরের বিশ্বকাপেও বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION