বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ মাহমুদউল্লাহ

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড মুখোমুখি। ধর্মশালায় টস জিতেছেন সাকিব আল হাসান এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।বিশ্বকাপে ইংল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে সমানে সমান। ২০০৭ সালে প্রথম দেখায় হারলেও পরের দুই আসরে বাংলাদেশ জিতেছে। ২০১৯ সালের আসরে বড় ব্যবধানে হেরে যায় তারা।

ধর্মশালায় আগের ম্যাচে আফগানিস্তানকে হারানোয় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে। কারণ আউটফিল্ড নিয়ে নানান সমালোচনা হলেও তাদের সুর ভিন্ন। এটার সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে বদ্ধপরিকর। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে বেন স্টোকসকে নামানোর ঝুঁকি নিচ্ছে না তারা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION