মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিথিয়াকে অভিনেতার হেনস্তার গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিথিয়া মেনন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও’ক্লক’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। পরবর্তীতে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিছু দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, তামিল সিনেমার এক অভিনেতা তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন।

বিষয়টি নিয়ে টানা আলোচনা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন নিথিয়া মেনন। অবশেষে নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে নীরবতা ভাঙলেন তিনি। এ অভিনেত্রীর ভাষায়— ‘কেউ কীভাবে বলতে পারে, আমাকে কেউ হেনস্তা করেছে? আমার মনে হয়েছে, এটি নিয়ে কথা বলা প্রয়োজন। সত্যি আমি দায়বোধে বিশ্বাস করি। মানুষ যখন খারাপ আচরণ করবে, তখন আপনার তার দিকে আঙুল তুলতে হবে; আমি তাদের মুখোমুখি হতে চাই।’

আপনাকে নিয়ে মিথ্যা খবর প্রকাশ কিংবা গুজব উড়লে তা আপনি কীভাবে সামাল দেন? এ প্রশ্নের উত্তরে নিথিয়া মেনন বলেন, ‘কোনো কিছুর প্রভাব আপনার উপর পড়তে না দেওয়ার ধারণা কাজে লাগাতে হবে। আপনাকে খুব আধ্যাত্মিক হতে হবে। অন্যথায় আপনি খুব বিরক্ত হয়ে পড়বেন। এসব বিষয় নিয়ে আপনি বিপর্যস্ত হলে চলবে না। আমার স্বাস্থ্য আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মন খারাপ করি না। কারণ কোনো এক ব্যক্তি জ্ঞানহীনভাবে আপনাকে নিয়ে কিছু একটা করেছে!’

১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন নিথিয়া মেনন। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় ভাষার ‘সেভেন ও ক্লক’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘উস্তাদ হোটেল’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘হানড্রেড ডেজ অব লাভ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। এ পর্যন্ত নিথিয়া অভিনীত ৫৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION