শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

করোনায় কক্সবাজার পর্যটন সেক্টরে ক্ষতির প্রভাব

মুকিম খানঃ
দীর্ঘ চারমাস যাবত পর্যটন সেক্টর বন্ধ রয়েছে। হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, বার্মিজ মার্কেট, বীচে ক্ষুদ্র ব্যবসায়ী, টমটম, সিএনজি অন্যান্য পরিবহনসহ সার্বিক সব কিছুই পর্যটক নির্ভর। এই সেক্টরে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। এখানে ট্যুরিস্ট আসলেই সবারই আয় রোজগার ভালো হয়। এখাত থেকে সরকার মোটা অংকের রাজস্ব আদায় করে থাকে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে লাখো মানুষ বেকার হয়ে গেছে। বেকার হওয়া প্রতিটা মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছে।
যেহেতু সরকার বাজার, মার্কেট, শপিংমল, গণপরিবহন খুলে দিয়েছে তাই স্বাস্থ্য বিধি মেনে পর্যটন সেক্টরও খুলে দেওয়া দরকার। আমি মনে করি, হোটেল সেক্টরে সবচেয়ে বেশি স্বাস্থ্য বিধি মানা সম্ভব।
তাছাড়া লোকজন দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে মানসিক ভাবে বিপর্যস্ত। মানসিক প্রশান্তির জন্য অনেকে বেড়াতে চলে আসবে।
তাই সরকারের কাছে আকুল আবেদন দ্রুত সময়ে পর্যটন খুলে দিলে যেমন অর্থনীতির চাকা ঘুরবে তেমন এই সেক্টরে বেকার হওয়া লোকজন তাদের কর্ম ফিরে পাবে।

মুকিম খান
সাধারণ সম্পাদক
কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতি, কক্সবাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION