বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় শ্রীলেখা

বিনোদন ডেস্ক:

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় শ্রীলেখা।

এ গুঞ্জনের সূচনা শ্রীলেখার একটি ছবিকে কেন্দ্র করে। তাতে দেখা যায়, বসে আছেন শ্রীলেখা। তার হাতে বিমানের টিকিট। চোখে চশমা। সিঁথিতে সিঁদুর। মূলত, সিঁদুর পরার কারণে অবাক হয়েছেন নেটিজেনরা। এরপর থেকে তাদের প্রশ্ন— তবে কি ফের বিয়ে করলেন শ্রীলেখা।

শ্রীলেখা তার বিয়ের গুঞ্জন খুব একটা দীর্ঘ হতে দেননি। বরং এ জল্পনার আগুনে জল ঢেলেছেন এ অভিনেত্রী নিজেই। তিনি বলেন, ‘আপনি যদি বিস্মিত হন তাই বলছি, আমি আবারো বিয়ে করিনি। মূলত, আমি সিঁদুর খেলেছিলাম। এবার শান্তি হয়েছে।’

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION