বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শিল্পীদের লোভী হলে চলবে না:সুচন্দা

বিনোদন ডেস্ক:

সোনালী যুগের নায়িকা সুচন্দা। দীর্ঘদিন রুপালি পর্দায় তার উপস্থিতি নেই। এমনকি কোনো চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানেও দেখা মেলে না। বেশ কিছুদিন আগে তার হার্টের সার্জারি হয়েছে। ডাক্তার খুব সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি চলচ্চিত্র বিষয়ক একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অতিথি হয়ে এসেছিলেন। এই সময় তিনি মানবজমিনের সঙ্গে তার অভিনয় ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেন। আজকাল আপনাকে খুব একটা জনসম্মুখে দেখা যায় না কেন? সুচন্দা বলেন, বয়স হয়েছে। শারীরিক ব্যাধিও রয়েছে। আর এখন ভালোও লাগে না।

চলচ্চিত্রের এ সময়ের অবস্থাও তো ভালো না। সুচন্দা অভিমানের সুরে বলেন, শিল্পীরা ইমোশনাল ও অভিমানী হয়। কিন্তু এখন কিছু শিল্পী পোশাক-আশাক, চলাফেরা ও তাদের ব্যক্তিগত বিষয় যেভাবে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা শুধু তাদেরকেই নয় পুরো চলচ্চিত্র পরিবারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। অভিনয়ের প্রতি অমনোযোগী হয়ে ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেয়া খুবই বোকামি। সবচেয়ে বড় কথা শিল্পীদের লোভী হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। আপনার অভিনয় আপনার অর্থ উপার্জনের পথকে সুগম করবে। এখন তো অফুরন্ত সময়। কীভাবে কাটে? সুচন্দা বলেন, অভিনয়ের ব্যস্ততা নেই তা ঠিক। কিন্তু পরিবার-পরিজন, ইবাদত-বন্দেগি করে সময় চলে যায়।

প্রকৃতির প্রতি, গাছপালার প্রতি আমার সব সময় দুর্বলতা রয়েছে। আমি গাছ লাগাতে, পরিচর্যা করতে ভীষণ পছন্দ করি। আমার বাড়ির ছাদে বারান্দায় প্রচুর ফুল ও সবজি চাষ করি। আর অনেক আগেই দাদি- নানি হয়েছি। আমার ফুলের মতো নাতি-নাতনিদের নিয়ে খুব ভালো সময় কাটে। আপনার জনপ্রিয়তা আপনার নাতি-নাতনিরা কীভাবে বুঝতে পারে? সুচন্দা উত্তরে বলেন, আমি যখন কোনো এয়ারপোর্টে যাই, কোনো কাজে সরকারি দপ্তরে যাই- সবাই আমাকে অনেক সম্মান দেখান যা আমার অভিনয় জীবনকে সম্মানিত করেছে। এত যুগ পরও এমনও ভক্তের মুখোমুখি হই তারা আমার সেই সাদাকালো যুগের সিনেমার কথা স্মরণ করেন। এমনকি ওই সিনেমাগুলোর সংলাপ মুখস্থ বলে দেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION