বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

তটিনীকে এবার দেখা যাবে ত্রিভুজ প্রেমের গল্পে

বিনোদন ডেস্ক:

সময়টা ভালোই যাচ্ছে মডেল ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। বৈচিত্র্যময় নানা গল্পের নাটকে অভিনয় করছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে ত্রিভুজ প্রেমের গল্পে। নাটকের নাম ‘সে বসে একা’।

নাটকটিতে তটিনীর সঙ্গে রয়েছেন ইয়াশ রোহান ও খায়রুল বাসার। এই তিন তরুণ অভিনয়শিল্পী প্রথমবার একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

তটিনী বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। দর্শক এখন যে ধরনের গল্প পছন্দ করেন, এটি তেমনই। বেশ বিরতির পর টিভি নাটকে ফিরলেন নির্মাতা। এ নাটকের গল্পের সঙ্গে জুড়ে রয়েছে কবিতার সমন্বয়। দুটি গানও রয়েছে। ইয়াশ রোহান, খায়রুল বাসার ও আমার একসঙ্গে এটিই প্রথম কাজ। সবমিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

নাটকের প্রচার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী সপ্তাহেই এটি কেএস এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। তানজিম সাইয়ারা তটিনী টিভি পর্দার এই সময়ের সম্ভাবনাময় এক উজ্জ্বল মুখ। খুব অল্প সময়েই মিডিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি ।‘সে বসে একা’নাটকটি ছাড়াও তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি একক নাটকে। ওটিটিতেও ব্যস্ততা রয়েছে এ অভিনেত্রীর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION