সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

দিয়াজের জোড়া গোলে হারলো ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

ব্রাজিলের চলছে দুঃসময়। বলিভিয়া ও পেরুকে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচ হারানোর পর থেকে আর জয়ের মুখ দেখেনি। শুক্রবার জেতার আশা উজ্জ্বল হয়ে ওঠে চার মিনিটের গোলে। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তাদের জাল দুইবার কাঁপায় কলম্বিয়া। এগিয়ে গিয়েও ২-১ গোলে হার মানে ব্রাজিল। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারা, আর জয়খরা কাটলো না তিন ম্যাচেও।

গত অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর উরুগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল।

ফার্নান্দো দিনিজের দল এগিয়ে গিয়েছিল ঠিকই। কিন্তু পরে আক্রমণাত্মক কোনও মুহূর্ত সেভাবে তৈরি করতে পারেনি। বিশেষ করে নেইমারের অভাব তারা টের পেয়েছে। খেলার আধঘণ্টা না যেতেই ভিনিসিয়ুস জুনিয়রের ইনজুরিও ভুগিয়েছে তাদের।

কলম্বিয়ার মাঠে ৪ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোল ব্রাজিলকে এগিয়ে দেয়। এই রাতে এটাই ছিল তাদের একমাত্র সত্যিকারের সুযোগ। ২৬ মিনিটে ঊরুর চোট নিয়ে ভিনিসিয়ুস মাঠ ছাড়ার পর থেকে ছন্দ হারায় সেলেসাওরা।

বিপরীতে কলম্বিয়া চালায় আক্রমণ। দিয়াজের চমৎকার একটি গোল প্রচেষ্টা স্লাইড করে রুখে দেন আন্দ্রে। জেমস রদ্রিগেজের শট বক্সের বাইরে থেকে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত দিয়াজ চার মিনিটের ব্যবধানে দুই গোল করে আবেগঘন মুহূর্ত তৈরি করেন। লিভারপুল স্ট্রাইকারের বাবা সপ্তাহখানেক আগে অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পান। তার সামনেই কলম্বিয়াকে সমতায় ফেরান দিয়াজ। ৭৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো লম্বা ক্রসে হেড করে জাল কাঁপান তিনি। গোল করে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন, সিনিয়র দিয়াজকেও দেখা যায় দুই হাত শূন্যে ভাসিয়ে বাধভাঙা উদযাপন করতে। চার মিনিট পর দিয়াজ আবার জালে বল জড়ান, ডানপ্রান্ত থেকে সতীর্থের ক্রসে এবার হেড করে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে গেছে কলম্বিয়া। আর ৭ পয়েন্ট পাওয়া ব্রাজিল নেমে গেছে পাঁচ নম্বিবরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION