বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন আলিয়া

বিনোদন ডেস্ক:
সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে এসেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও আলিয়া ভাট। সেখানে স্বামী ও সন্তান নিয়ে নানা কথা বলেছেন আলিয়া। প্রথমবার তিনি কোনো শোতে এসে রণবীর এবং রাহাকে নিয়ে এত কথা বললেন। আলিয়া তার বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আলিয়ার সম্পর্কে মানুষের ভুল ধারণা কী? জবাবে তিনি বলেছিলেন, প্রচুর আছে। এর জন্য তাকে ট্রলডও হতে হয়েছে।

শোতে আলিয়া বলেন, আমাকে নিয়ে ঝুড়িঝুড়ি ভুল ধারণা আছে মানুষের মনে। অনেকে ভাবেন আমি বিবাহিত জীবনে সুখী নই। আমার আর রণবীরের দাম্পত্য সুখের নয়। কেউ বলেন, আমি অস্ত্রোপচার করে রোগা হয়েছি। কারও মনে হয়, আমি মুখে ফর্সা হওয়ার দ্রব্য লাগিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি এগুলো একদম পাত্তাই দিই না।

এপিসোডের এই বিশেষ ক্লিপটি ভাইরাল হয়েছে এবং তাকে ট্রলও করা হয়েছে। এক ব্যক্তি বলেছেন, ‘আপনি সবকিছুই পাত্তা দেন। যা যা আপনি বলছেন যে, কিছু যায় আসে না, হলফ করে বলতে পারি সব কিছুতেই আপনার যায় আসে।’

রণবীর কাপুর ‘টক্সিক’। বিষয়টি ভাইরাল হয়েছিল। আলিয়াকে ঠোঁটে লিপস্টিক লাগাতে দিতে চান না তিনি। এ কথা জানিয়ে একটি ভিডিও আলিয়া ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। তাতে রণবীরকে তুলোধুনো করেছিল নেটমহল। কিন্তু আলিয়া বলেছিলেন, রণবীর একেবারেই টক্সিক নন। তিনি ঠিক তার উল্টো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION