বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

থেমে গেলো ‘টাইগার’-এর গর্জন!

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। গত ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। মুক্তির তৃতীয় দিন থেকে সিনেমাটির আয় কমতে থাকে। গত কয়েক দিনে আয়ের সূচক আরো নিম্নমুখী হয়েছে। বলা যায়, মাত্র ৯ দিনেই থেমে গেছে টাইগারের গর্জন!

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ৫৯.২৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৪৪.৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ২১.২৫ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ১৮.৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ১৩.২৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১৮.৭৫ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ১০.৫ কোটি রুপি, নবম দিনে আয় করে ৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৩৮.৭৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৮৫ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় ৫১০ কোটি ২৬ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION