বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সমঝোতায় তিশা

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও আচরণের প্রতিবাদে গত মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন বিভিন্ন গণমাধ্যমের বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। ক্ষমা চাওয়ার জন্য এ সময় তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। এদিকে আজ শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে বৈঠকে বসেন তিশা। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে এ বৈঠক হয়। এতে তিশা দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে সমঝোতায় এসেছেন। বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ জয়, চ্যানেল টোয়েন্টিফোরের বিনোদন প্রধান নাজমুল আলম রানা, একই প্রতিষ্ঠানের বিনোদন প্রতিবেদক মাজহারুল ইসলাম তামিম।

মিটিং শেষে সমঝোতার বিষয়ে সাংবাদকিদের ব্রিফ করেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও তানজিন তিশা। তারা বলেন, সাংবাদিক ও অভিনেতা-অভিনেত্রীদের মাঝে এমন ভুল বোঝাবুঝি আর ঘটবে না। আমরা সবাই যার যার পেশাদার জায়গায় সচেতন থেকে কাজ করব।

উল্লেখ্য, সংবাদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেয়ার হুমকি দেন তানজিন তিশা। উলটো তামিমের বিরুদ্ধে ডিবিতে গিয়ে অভিযোগ করেন তিশা। পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা অভিনেত্রী তানজিন তিশার বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION