সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন রুট

খেলাধুলা ডেস্ক:

কয়েকদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এবার একই পথে হাঁটলেন তারই সতীর্থ জো রুট। আইপিএলের পরের মৌসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে রুটের দল রাজস্থান রয়্যালস।

শনিবার (২৫ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রুটের সরে যাওয়ার বিষয়টি জানিয়ে এক বিবৃতি দিয়েছে রাজস্থান। রুটের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে তারা।

এ বিষয়ে রাজস্থানের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার কথা জানিয়েছে। খুব অল্প সময়েই জো ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের কাছে আপন হয়ে উঠেছিল। তাকে আমরা মিস করবো। তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’

মাত্র ১ কোটি রুপিতে ২০২৩ আইপিএল নিলামে রুটকে দলে নিয়েছিল রাজস্থান। আইপিএলে এটাই ছিল তার অভিষেক মৌসুম। পুরো মৌসুমে সুযোগ পেয়েছিলেন মাত্র তিন ম্যাচে, ব্যাটিং করেছেন মাত্র ১ ম্যাচে। বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে ১০ রান করেন রুট।

এর আগে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও আইপিএলের আগামী মৌসুমে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আগের মৌসুমেও চোটের কারণে চেন্নাই সুপার কিংসের হয়ে দুটির বেশি ম্যাচ খেলতে পারেননি স্টোকস।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন রুট। আর স্টোকস শুধু সাদা পোশাকেই খেলে যাচ্ছেন। আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। সেই টেস্ট দিয়েই এই দুই ইংলিশ ক্রিকেটার মাঠে ফিরতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION