শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ফের সাহসী এনা, বাড়ালেন উষ্ণতা

বিনোদন ডেস্ক:
এনা সাহা বর্তমানে শুধুমাত্র অভিনেত্রী নন, টলিউডের নতুন প্রযোজকদের মধ্যেও অন্যতম। এনা প্রযোজিত ফিল্ম ‘চিনে বাদাম’ গত বছর মুক্তি পায়। এতে যশ দাশগুপ্তের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি নিজেই। কিন্তু ছবিটি মুখ থুবড়ে পরে।

এরপর থেকে এনা নিজেকে গ্রুম করেছেন। ঝরিয়ে ফেলেছেন বাড়তি ওজন। একের পর এক ফটোশুট করছেন এনা। সেগুলো শেয়ার করছেন ইন্সটাগ্রামে। বাড়ছে তার অনুরাগীর সংখ্যা। সপ্তাহের শেষে নিজের একগুচ্ছ ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন এনা।

এনার শেয়ার করা ছবিতে তার পরনে রয়েছে গ্রে রঙের ড্রেস। ড্রেসটির নেকলাইন জুড়ে রয়েছে গ্রে রঙের সুতোর এমব্রয়ডারি। ফ্রন্ট ওপেন ড্রেসের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে এনার ক্লিভেজ সহ বক্ষের অনেকখানি অংশ। নেকলাইনের সামনে বাঁধা রয়েছে দুটি ফিতে। দৃশ্যমান হয়েছে এনার অফ হোয়াইট রঙের অন্তর্বাস। এই ড্রেসের নিচের অংশ ফ্লেয়ারড। কিছু অংশে রয়েছে নেটের ফ্লোরাল প‍্যাটার্নের ডিজাইন। এই ড্রেসের সাথে এনার মেকআপ যথেষ্ট হালকা। দুই চোখের কোল ভরেছে কাজলে। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি লিপ বামের ব্যবহার। চিকবোনে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের টাচ। খোলা রয়েছে এনার সিল্কি চুল। দুই কানে লাল রঙের স্টোন বসানো স্টাড পরেছেন এনা। গলায় রয়েছে অনুরূপ পেনডেন্ট। বাঁ হাতে রয়েছে একই স্টোন বসানো ব্রেসলেট।

চলতি বছরের শেষে এনা প্রযোজিত ফিল্ম ‘ডাক্তার কাকু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার প্রযোজনায় তৈরি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-র ভবিষ্যৎ অনিশ্চিত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION