শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

বিজয়ের ২ লাখ টাকার চশমা!

বিনোদন ডেস্ক:
বিজয় দেবরকোন্ডার মুখে খোঁচা খোঁচা দাড়ি। চোখে কালো রঙের চশমা। পরনে হুডি। তাকে ঘিরে রেখেছে পাপারাজ্জিরা। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

কয়েক দিন আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মূলত, এয়ারপোর্টে এ লুকে ফ্রেমবন্দি হন বিজয়। শুরুতে আলোচনায় উঠে আসে বিজয়ের পরনের হুডি। এবার বিশেষভাবে নজর কেড়েছে তার চশমাটি। কারণ এ চশমার মূল্য জানলে অনেকের চোখ কপালে উঠে যাবে।

সিয়াসাত ডটকম জানিয়েছে, বিজয়ের চোখের চশমাটি প্রস্তুত করেছে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড গিভেন্সি। যার মূল্য, ১ লাখ ৫৮ হাজার ৪৯৮ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮ হাজার টাকার বেশি।

বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সামান্থা। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তার পরবর্তী সিনেমা ‘ফ্যামেলি স্টার’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় ম্রুণাল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION