সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

মিরপুর টেস্ট:প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৭২

ভয়েস নিউজ ডেস্ক:

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিত ১০.৩ ওভারে ২৯ রান তোলেন। তবে ৫ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। ধৈর্য হারিয়ে মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন জাকির। পরের ওভারে এজাজ প্যাটেলের প্রথম বলে খোঁচা দিলে কাছে থাকা টম ল্যাথামকে ক্যাচে মাঠ ছাড়েন ১৪ রান করা জয়।

দলীয় পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে পড়ে। ১৪তম ওভারে এজাজ প্যাটেলের বলে কাট করতে যাওয়া মুমিনুল হক (৫) উইকেটরক্ষক টম ব্লান্ডেলের কাছে ক্যাচ দেন। পরের ওভারে মিচেল স্যান্টনারের বলে ব্যক্তিগত ৯ রানে এলবির শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। যেখানে লাঞ্চের পর শতক তুলে নেয় বাংলাদেশ। এই জুটিও হাফসেঞ্চুরির দেখা পায়। তবে দলীয় ৪১তম ওভারে বিরল এক আউটের শিকার হন মুশফিক। কাইল জেমিসনের করা চতুর্থ বলে সলিড ডিফেন্স করেন তিনি। কিন্তু বল মাটিতে পড়ে পেছনে চলে যেতে চাইলে হাত দিয়ে থামান মুশফিক। পরে নিউজিল্যান্ড ফিল্ডাররা আবেদন করলে থার্ড আম্পায়ারের নির্দেশে ‘হ্যান্ডেড দ্য বল’ নিয়মে আউট দেখানো হয় তাকে। এই ব্যাটার ৮৩ বলে ৩৫ রান করেন।

প্রতিরোধ গড়া শাহাদাদ হোসেন গ্লেন ফিলিপসের বলে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন। তরুণ এই ব্যাটার ১০২টি বল মোকাবিলা করেন। তবে এই স্পিনারের কাছে উইকেট বিলিয়ে দেন নুরুল হাসান। ৭ রানে মিচেল স্যান্টনারকে ক্যাচ দেন। অপরদিকে ৪২ বলে ২০ রান করা মেহেদী হাসান মিরাজ স্যান্টনারের তৃতীয় শিকার হন। শেষের দুই ব্যাটার তাইজুল ইসলাম ৬ ও শরিফুল ইসলাম ১০ রানে আউট হন।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট পান স্যান্টনার ও ফিলিপস। দুটি উইকেট পেয়েছেন এজাজ প্যাটেল।

এ টেস্টে বাংলাদেশ সিলেট টেস্টের একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনার খেলছে।

এর আগে বাংলাদেশ সিলেটে অবিস্মরণীয় এক জয় পায়। যেটি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগারদের সাদা পোশাকে প্রথম জয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION