সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঈদগাঁওয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭

চকরিয়ায় বাসচাপায় দুই শিশু নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চাকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার দোলহাজারী উলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আব্দুর রহমান (৮) ‍ও সাবা (৬)। তারা চকরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

খোরশেদ আলম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, শিশু দুটি কোথা থেকে আসছিল জানি না। হঠাৎ তারা সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটির গতি অনেক বেশি ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION