বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ঢাকায় শাকিবের নতুন নায়িকা

বিনোদন ডেস্ক:
ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় পৌঁছান কোর্টনি কফি।

রোববার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন ছিল। এ উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই নতুন জুটি। শাকিব খান তার ফেসবুকে একটি ছবিও পোস্ট করেছেন। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘ভালোবাসা নিয়ে ‘রাজকুমার’ আসছে।’’

রাজকুমার সিনেমা পরিচালনা করবেন হিমেল আশরাফ। এ ছবির বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তারা ফ্রেমবন্দি হয়েছে।’

আজ ঢাকায় শুরু হবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ জানান, ঢাকা, পাবনা এবং আমেরিকাতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে।

কোর্টনি কফির এটি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন কোর্টনি। গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। কোর্টনির সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন; নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের হিকসভিলে জন্মগ্রহণ করেন কোর্টনি, বেড়ে উঠেছেন সেখানে। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বেশ কটি স্বল্পদৈর্ঘ্য ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন কোর্টনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION