সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

পেকুয়ায় কলেজ শিক্ষার্থী জিহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ভয়েস প্রতিবেদক:

পেকুয়ার মেধাবী ছাত্র জিহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পেকুয়া চকরিয়ার সর্বস্তরের জনসাধারণ।

আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় চকরিয়া থানা সংলগ্ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদকর্মী দেলওয়ার হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন বাহাদুর,সাংবাদিক এফ এম সুমন,ছাত্রনেতা শওকত হোসেন বিজয়,নিহত জিহাদের বড় ভাই আসহাদুল করিম,চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান।

এসময় বক্তারা বলেন, জিহাদ হত্যার ১১দিন অতিবাহিত হলেও খুনিদের কেন গ্রেফতার করা হচ্ছেনা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এতে চকরিয়া পেকুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION