সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে থেকে মিয়ানমারে পাচারকালে জ্বালানি তেলসহ পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফে দেড় হাজার লিটার জ্বালানি তেল (অকটেন) জব্দ করেছে পুলিশ। এ সময় এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি টেকনাফের সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়ার রহিম আলীর ছেলে মো. হারুন (৩০)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে জ্বালানি তেলসহ ওই পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘টেকনাফ থেকে নৌকায় করে আমদানিকৃত দাহ্য পদার্থ অকটেন মিয়ানমারে পাচারের গোপন সংবাদে পুলিশের একটি টিম মেরিন ড্রাইভে অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে এক পাচারকারীকে আটক করা হয়। চোরাচালানকারী চক্রের আরো ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পাচারের জন্য ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, মিয়ানমারে অভ্যন্তরে সংর্ঘষ চলছে। এই সংঘর্ষকে কেন্দ্র করে এদেশের সীমান্তের পাশাপাশি অবস্থানকারী মিয়ানমারের বাসিন্দারা প্রায়ই এদেশের পণ্যের উপর নির্ভরশীল। এ সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা বেপরেয়া হয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন মালামাল পাচারে সক্রিয় হয়ে উঠে। তাই পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি রাখার জোর দাবি জানান টেকনাফের বাসিন্দারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION