সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

ইয়াংয়ের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ২৩৯

খেলাধুলা ডেস্ক:
ডাবলস চুরি করতে গিয়ে রানআউট হয়ে থেমেছেন ইয়াং। ৮৪ বলে ১০৫ রানে থেমেছে তার ইনিংস। সেঞ্চুরি ছুঁয়ে বেশিদূর যেতে পারলেন না উইল ইয়াং। ঝুঁকিপূর্ণ ২ রান নেওয়ার চেষ্টায় ফিরে গেলেন রান আউট হয়ে। বিজয়ের থ্রো ধরে মুশফিকুর রহিম স্টাম্প ভেঙে দেওয়ার সময় বেশ দূরে ছিলেন ইয়াং। ৪ ছক্কা ও ১৪ চারে তিনি করেন ১০৫ রান।

শেষ ৩ বলে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান টম ব্লান্ডেল ও জশ ক্লার্কসন। ইয়াংয়ের মতোই এনামুলের থ্রোয়ে রান আউট হন ব্লান্ডেল (১)।

অভিষেকে ১ রান করে ফেরেন ক্লার্কসন। নাজমুল হোসেন শান্তর থ্রো ধরে রান আউট হয়ে যান তিনি।

তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে এরপর রানআউট টম ব্লান্ডেলও। এবং শেষ বলে রানআউট হয়েছেন অ্যাডাম মিলনেও। শেষ ওভারে উঠেছে ৮ রান, হয়েছে ৩টি রানআউট।

তৃতীয় দফা বৃষ্টি বিরতির আগে ১৯.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১০৮/২। ৩০ ওভারে তারা থেমেছে ২৩৯/৭-এ। মানে শেষ ১০.৪ ওভারে তারা তুলেছে ১৩১ রান!

শুরুর ভালো বোলিংয়ের ধারা পড়ে আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে সৌম‍্য সরকার ও মেহেদী হাসান মিরাজের উপর চড়াও হয়ে রান বাড়িয়ে নিয়েছে নিউ জিল‍্যান্ড।

৩০ ওভারে স্বাগতিকরা ৭ উইকেটে করেছে ২৩৯ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশ পেয়েছে ২৪৫ রানের লক্ষ‍্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION