রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মহেশখালীর মাতারবাড়িতে জেলের জালে কোটি টাকার মাছ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে মোজাম্মেল বহদ্দার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯ টি কালো পোয়া মাছ। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে প্রায় ২ কোটি টাকা।

শুক্রবার (২২ ডিসেম্বর) মাছগুলো গভীর সাগরে জেলের জালে ধরা পড়ে।

১৫৯ টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাটা ইউনিয়নে হৈচৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া মাছ। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখার জন্যে জেলের পরিবারে ভিড় জমিয়েছে।

ধলঘাটার স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম সুমন বলেন, সবাই খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়ায়। ইউনিয়নের অনেক মানুষ মাছগুলো দেখার জন্য সেখানে ছুটে যান ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, মোজাম্মেলের জালে ১৫৯ টি কালো পোয়া ধরা পড়েছে। হতদরিদ্র জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।

তিনি আরও বলেন, শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি হলে দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমিও দেখেছি ২ কোটি দাম হাঁকানোর মতো না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION