শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রার্থিতা বাতিল হবে অভিযোগ প্রমাণিত হলে

ভয়েস নিউজ ডেস্ক:

আচরণবিধি ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি বলেন, ভোটদানে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে। তাই কেউ ভোটারদের ভোটদানে বাধা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মারা যাওয়ার ঘটনায়ও কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, ২-১ দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাঠ কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, তবে অন্যকে ভোট দিতে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে।

অনিয়মের অভিযোগে বিভিন্ন জায়গায় কারও কারও প্রার্থিতা বাতিল হতে যাচ্ছে জানিয়ে ইসি আনিছুর বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। আরও করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION