বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শাকিব ও বুবলী আসাম যাচ্ছেন

বিনোদন ডেস্ক:
প্রায় পাঁচবছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, শাকিবকে পেয়ে আনন্দে মেতে ওঠেন হাজারও দর্শক। আবারও সেখানকার শো-তে অংশ নিতে যাচ্ছেন শাকিব। তার সঙ্গে সেখানে দেখা যাবে কলকাতার ইধিকা পাল। শুধু শাকিবই নন, একই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাবেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী।

আগামী ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢালিউডের এই তারকারা।

শাকিব খানের আগে আসামে অন্য আরেকটি শো-তে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। নিরব জানান, এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি।

খবরটি জানিয়ে নিরব বলেন, প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।

শাকিবের ভিডিওবার্তা পেয়ে আসামের উৎসুক জনতা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইতোমধ্যেই ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পালের সঙ্গে শাকিব খানের ওই অনুষ্ঠানের বেশ কিছু ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION