রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
“বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

চকরিয়া যুবলীগ সভাপতি শহীদ ও তার ক্যানসার আক্রান্ত ভাইসহ ৭জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও তাঁর ছোট ভাই লিভার ক্যানসার আক্রান্ত ভাইসহ পরিবারের ৭ জনকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিংগা পৌরশহরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, জেলা আওয়ামী লীগের নেতা আমিনুর রশীদ দুলাল, জামাল উদ্দিন জয়নাল, লীগ নেতা তপন কান্তি দাশ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন প্রমুখ। বক্তারা অবিলম্বে শহীদসহ পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তুলেন।

গত ২১ ডিসেম্বর বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার তুচ্ছ বিষয় নিয়ে বদরখালীর বাসিন্দা নুরুন্নবী নামের বাকবিতন্ডা হয়। এই জের ধরে নুরুন্নবীল ছেলে মোহাম্মদ হানিফুল ইসলাম বাদী হয়ে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, তাঁর ছোট ভাই লিভার ক্যানসার আক্রান্ত সাইফুল ইসলাম মনুসহ পরিবারের ৭জনকে আসামী করে থানায় মামলা করেন। এর মধ্যে লিভার ক্যান্সারে আক্রান্ত মনু বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় দুই পক্ষের মামলা নেওয়া হয়েছে। তদন্তে কেউ নির্দোষ প্রমানিত হলে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION