সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

ফুটবলের রাজার চলে যাওয়ার এক বছর আজ

খেলাধুলা ডেস্ক:
এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে পরিচিত, গোটা বিশ্ব যাকে ফুটবলের রাজা হিসেবে চেনে, তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি।

গত বছরের ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) হাসপাতাল থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পিতার মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন, আমাদের সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি। শান্তিতে ঘুমাও।

পরে হাসপাতাল কর্তৃপক্ষও পেলের মৃত্যুর খবর নিশ্চিত করে। কোলন ক্যানসারসহ আগের সমস্যাগুলোর ফলস্বরূপ অনেক প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়াকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে মাত্র ১৭ বছর বয়সে পান তারকাখ্যাতি। ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে রেকর্ড ১২৮১ গোল করেন তিনি। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে করেন ৭৭ গোল।

বিশ্বে তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল। ২০০০ সালে পেলেকে শতাব্দী সেরা ফুটবলার ঘোষণা করে ফিফা।

জীবনের শেষ কয়েক বছর কিডনি ও প্রস্টেট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার কোলন থেকে টিউমার অপসারণ করা হয়। ২০২২ সালে নভেম্বরে আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION