বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, একদিনে ১৫৫টি আফটারশক

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব এশিয়ার দেশ জাপানে ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও অনেক মানুষ।

ভূমিকম্পের শক্তিশালী আঘাতে বেশ কয়েকটি শহরে ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সোমবার জাপানের উত্তর-পশ্চিম উপকূলে নোতো উপদ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ধ্বংস হয়ে গেছে বাড়ির পর বাড়ি। জাপানের আবহাওয়া সংস্থা আনুষ্ঠানিকভাবে এটিকে ‘২০২৪ নোটো পেনিনসুলা ভূমিকম্প’ নামে নামকরণ করেছে।

তবে ভূমিকম্পের পর জাপান সাগর বরাবর সুনামি সংক্রান্ত সমস্ত সতর্কতা প্রত্যাহার করেছে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা এনএইচকে।

জাপানের সেলফ ডিফেন্স বাহিনী বা এসডিএফের প্রায় এক হাজার সদস্য ভূমিকম্প কবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

তবে বেশীরভাগ স্থানেই রাস্তা ফেটে যাওয়া ও ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে পৌঁছানো কঠিন হয়ে উঠেছে উদ্ধারকর্মীদের জন্য।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জাপানের আবহাওয়া অফিসের বরাতে জানিয়েছে যে সোমবার থেকে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প বা আফটারশক আঘাত হেনেছে।

এদিন আঘাত হানা বেশিরভাগ আফটারশকের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। এছাড়া মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস।

এছাড়া ভূমিকম্পের পর টোকিওকে প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION