বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ফিরেই সালমানের সঙ্গী হলেন দক্ষিণের তৃষা!

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ১৯৯৯ সালে তামিল ভাষার ‘জুড়ি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০১০ সালে ‘খাট্টা মিঠাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। এরপর অসংখ্য সিনেমা উপহার দিলেও বলিউডের কোনো সিনেমায় আর দেখা যায়নি তাকে।

দীর্ঘ ১৩ বছর পর বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তৃষা কৃষ্ণান। ‘দ্য বুল’ শিরোনামের সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সালমান খান। গত ২৯ ডিসেম্বর মুম্বাইয়ের মেহবুব স্টুডিওসে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

টলিউড ডটনেট জানিয়েছে, সালমান খান অভিনীত ‘দ্য বুল’ পরিচালনা করছেন বিষ্ণুবর্ধন। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্র রূপায়ন করবেন তৃষা কৃষ্ণান। এটি প্রযোজনা করছেন করন জোহর।

তৃষা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিও’। এতে থালাপাতি বিজয়ের বিপরীতে অভিনয় করেন তৃষা। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এটি। বর্তমানে তামিল ভাষার ৩টি ও মালায়ালাম ভাষার একটি সিনেমার কাজ তৃষার হাতে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION