বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

স্বামী আর ভাসুরকে খুন করে থানায় গিয়ে বললেন ‘লাশ তুলে আনুন’

আন্তর্জাতিক ডেস্ক:
স্বামী এবং ভাসুরকে খুন করে বছরের প্রথম দিন গত সোমবার সকালে পিস্তল হাতে থানায় যান এক নারী। ভারতের মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে এই ঘটনাটি ঘটেছে
স্বামী এবং ভাসুরকে খুন করে বছরের প্রথম দিন গত সোমবার সকালে পিস্তল হাতে থানায় যান এক নারী। ভারতের মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে এই ঘটনাটি ঘটেছে
স্বামী এবং ভাসুরকে খুন করে বছরের প্রথম দিন গত সোমবার সকালে পিস্তল হাতে থানায় যান এক নারী। থানায় গিয়ে আত্মসমর্পণ করে পিস্তলটি জমা দেন। ভারতের মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে এই ঘটনাটি ঘটেছে। বাদনগরের ইঙ্গোরিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ওই নারী।

অভিযুক্তের নাম সবিতা কুমারিয়া (৪১)। থানায় তিনি জানান, স্বামী রাধেশ্যাম (৪৩) এবং তার ভাসুর ধীরজ (৪৫)-কে গুলি করেছেন তিনি। বন্দুক হাতে তার থানায় যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

থানার পুলিশ অফিসার চন্দ্রিকা সিংহ যাদব জানিয়েছেন, রাধেশ্যামের পাশেই ধীরজের বাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাধেশ্যামের। ধীরজকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের বাড়ির সামনের উঠোনে পূজা করছিলেন ধীরজ। সবিতা প্রথমে সেখানে গিয়ে তার মাথা এবং কাঁধ লক্ষ্য করে গুলি ছোড়েন। এর পর বাড়িতে ফিরে এসে ঘুমন্ত স্বামীর কান লক্ষ্য করে গুলি ছোড়েন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধেশ্যাম মদ্যপ ছিলেন। ঝামেলা হলে স্ত্রীর বিরুদ্ধে গিয়ে ভাই ধীরজের কাছে অভিযোগ জানাতেন এবং আশ্রয় নিতেন। ধীরজের বেআইনি অস্ত্র চোরাচালানের কারবার ছিল। সবিতা এবং রাধেশ্যামের তিন সন্তানও রয়েছে।

সূত্র: আনন্দবাজার।/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION