রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

বাংলাদেশে প্রথম করোনার টিকা নিবেন চীনের রাষ্ট্রদূত!

ভয়েস নিউজ ডেস্ক:

চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরুর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে প্রথম ব্যক্তি হিসেবে এত অংশ নেবেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। চাইনিজ দূতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন ইয়ান হুয়ালং মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।

হুয়ালং নিজের ফেইসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ সরকার সব কিছুর অনুমোদন দিলে ট্রায়ালে অংশ নেয়া প্রথম ব্যক্তি হবেন রাষ্ট্রদূত।’

রাষ্ট্রদূত রাজি না হলে হুয়ালং নিজেই ‘প্রথম’ হতে চাইতেন। এ বিষয়ে মজা করে তিনি লিখেছেন, ‘আমার যেহেতু প্রথম হওয়ার সুযোগ নেই, তাই আমি দ্বিতীয় হলে খুশি থাকবো।’

বাংলাদেশের প্রশাসন ইতিমধ্যে ট্রায়ালের অনুমোদন দিয়েছে। আগামী আগস্টে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে চায়।শুরুর পর সর্বনিম্ন ছয় সপ্তাহ ও সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে পরীক্ষা শেষ হতে।

এই পরীক্ষায় সফল হলে ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। ট্রায়ালের অংশীদার দেশ হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে সবচেয়ে বেশি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION