রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

শ্চিম তীরে ইসরায়েলি সহিংসতায় ১১ ফিলিস্তিনি-ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ফিলিস্তিনি ও ২ জন ইসরায়েলি নাগরিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।একটি সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে চার ভাই-বোন রয়েছে।

ইসরায়েলি পুলিশ বলেছে, জেনিনে অভিযানের সময় তাদের যানবাহনে বিস্ফোরক ছুড়ে মারলে একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আরও তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।

পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি চেকপয়েন্টে গাড়িতে থাকা একটি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে বলে ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের উত্তর-পশ্চিমে বেইট ইকসা চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনী গুলি চালালে রুকায়া আহমেদ ওদেহ জাহালিন নামের চার বছর বয়সী ওই শিশু নিহত হয়।

ইসরায়েলি বাহিনী বলেছে জেরুজালেম এবং রামাল্লার মধ্যে একটি চেকপয়েন্টে একজন ভ্যান চালক অফিসারকে ধাক্কা দিলে তারা গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, সন্ত্রাসীদের গুলি করার ফলে, চেকপয়েন্টে অন্য গাড়িতে থাকা একটি মেয়ে আহত হয়েছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে, রামাল্লার উত্তরে আবওয়েইন গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে রামাল্লার অন্যত্র একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION