বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

চীনে স্কুলের ছাত্রাবাসে আগুন, নিহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি প্রাথমিক স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক কর্মীকে আটক করা হয়েছে।

অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়। গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়।

গত বছরের এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে অনেকে বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION