বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

বিয়ে নিয়ে মুখ খুললেন মীরা চোপড়া

বিনোদন ডেস্ক:
কয়েক মাস আগে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিণীতির চাচাতো বোন মীরা চোপড়া। দীর্ঘদিনের প্রেমিক সন্দীপ সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।

গত ২০ ডিসেম্বর ভারতীয় গণমাধ্যম জুম টিভি এক প্রতিবেদনে জানায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মীরা-সন্দীপ। কিন্তু বিয়ে নিয়ে টুঁ শব্দও করেননি মীরা। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে মীরা বলেন, ‘মার্চে আমাদের বিয়ে। এ মাসের কোনো একটি দিন বিয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। আমরা রাজস্থানে বিয়ে করব।’

পরিণীতি-প্রিয়াঙ্কার চাচাতো বোন মীরা। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে বিয়েতে নিমন্ত্রণ জানানো হবে। প্রতিশ্রুতি দেওয়া কাজ যদি তাদের হাতে না থাকে, তবে তারা বিয়েতে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন মীরা।

২০০৫ সালে তামিল ভাষার ‘আনবে আরুইরিয়ে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা চোপড়া। এরপর তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেন মীরা। ২০১৪ সালে ‘গ্যাং অব গোস্টস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। তারপর বেশ কটি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION