সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বিপিএলে ফিরলেন ‘টেস্ট স্পেশালিস্ট’ মুমিনুল

খেলাধুলা ডেস্ক:
অবশেষে দুই মৌসুম পর বিপিএলে দল পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন এই বাঁহাতি। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজি দলটি মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে।

দেশের ক্রিকেটে মুমিনুল হকের গায়ে সেঁটে গেছে টেস্টে স্পেশালিস্টের তকমা। জাতীয় দলে তিনি সাদা বলের ক্রিকেটের জন্য বিবেচিত হন না। ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ এলে তার সুযোগ মেলে সাদা বলের খেলায়। আর ২০ ওভারের ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই বছর ড্রাফট থেকে কেউই তাকে দলে টানেনি। এবাবের বিপিএলেও এতদিন দলছুট ছিলেন টাইগারদের এই সাবেক টেস্ট অধিনায়ক।

এর আগে মুমিনুলকে সর্বশেষ বিপিএলে দেখা গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে, ২০২১-২২ মৌসুমে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION