বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

হাসপাতালে ফারিয়‍া, যা জানা গেল অসুস্থতা কী

বিনোদন ডেস্ক:

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকার বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, ফারিয়ার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি।

গতকাল রাতে চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়। এ কারণে আজ শুক্রবার দুপুরে ফারিয়াকে বাসায় নেওয়া হয়েছে।

তবে চিকিৎসকেরা ফারিয়াকে সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন। এরপর জানা যাবে সমস্যাটা কী। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকেরা ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তাঁর।’

তিনি আরও বলেন, ‘শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কী বলেন।’উল্লেখ্য, ২০১৫ সালে ‘আশিকী’ চলচ্চিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। বাংলাদেশের সঙ্গে টালিউডেও কাজ করছেন নিয়মিত। উপস্থাপনা, মডেলিংয়ের সঙ্গে বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION