বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের

কক্সবাজার থেকে ছাড়ছে কর্ণফুলী ও এমভি বার আউলিয়া জাহাজ

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বন্ধ ঘোষণা করা হয় টেকনাফ—সেন্টমার্টিন নৌ—রুটে জাহাজ চলাচল। তবে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়ছে কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া জাহাজ। উখিয়ার ইনানী নৌ—বাহিনীর ঘাট থেকে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি সাপেক্ষে জাহাজ দুটি কক্সবাজার—সেন্টমার্টিন চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী এক্সপ্রেসের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, “নৌ পরিবহন অধিদপ্তরের অনুমতি নিয়েই এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া জাহাজ কক্সবাজার—সেন্টমার্টিন নৌ—রুটে চলাচল করছে। জাহাজ দুটির পূর্বের ভাড়া ১ হাজার ৩০০ টাকা, ১ হাজার ৬০০ টাকা, ২ হাজার ও ৩ হাজার টাকা বহাল রয়েছে। ইনানী নেভির জেটিঘাট থেকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অন্য জাহাজগুলোও চলাচল করলে আমাদের আপত্তি থাকার কথা না। তাই কক্সবাজারের পর্যটন শিল্পে স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরণের বিভ্রান্তমূলক মন্তব্য না করার জন্য অনুরোধ করছি। বিভ্রান্তি ছড়ালে পর্যটন শিল্পের অপূরণীয় ক্ষতি হবে। এতে পর্যটন ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। ”

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, “উদ্ভূত সীমান্ত পরিস্থিতিতে টেকনাফ—সেন্টমার্টিন নৌপথে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইনানী নৌ—বাহিনীর ঘাট থেকে কক্সবাজার—সেন্টমার্টিন নৌপথে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাহাজ দুটি চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ থেকেও জাহাজ চলাচল শুরু হবে।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION