বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

৪৩ বছর বয়সে পর্দায় অভিষেক রণবীরের বোন ঋদ্ধিমার

বিনোদন ডেস্ক:
ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির দুই সন্তান ঋদ্ধিমা কাপুর ও রণবীর কাপুর। বহু আগে রুপালি জগতে পা রাখেন রণবীর কাপুর। এ মাধ্যমে কাজ করে যশ-খ্যাতি সবই পেয়েছেন। কিন্তু তার বোন ঋদ্ধিমা কাপুর গ্ল্যামার দুনিয়া থেকে দূরে রয়েছেন। পর্দার চাকচিক্য তাকে কখনো টানেনি।

ঋদ্ধিমা কাপুরের বয়স এখন ৪৩ বছর। কিন্তু এই বয়সে রুপালি জগতে নাম লেখালেন তিনি। নেটফ্লিক্সের পরবর্তী ওয়েব সিরিজ ‘দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এর নতুন সিজনের চমক হিসেবে থাকছেন ঋদ্ধিমা। নেটফ্লিক্সের বিতর্কিত আর চর্চিত রিয়েলিটি সিরিজ এটি। এ সিরিজের তৃতীয় সিজনের নাম রাখা হয়েছে ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড লাইভস’।

এই রিয়েলিটি শোয়ের নির্বাহী প্রযোজক করণ জোহর বলেন, ‘এই সিজন হতে যাচ্ছে বিনোদনমূলক, মজাদার, সংবেদনশীল, নাটকীয়, এক কথায়— ওভার দ্য টপ।’

ঋদ্ধিমার পাশাপাশি আরো দুই বিবাহিত নারীর দেখা মিলবে এই সিজনে। যাদের স্বামীরা নিজ নিজ ক্ষেত্রে সফল। এ তালিকায় রয়েছেন— শালিনী পাসি (পাসকো গ্রুপের চেয়ারম্যান সঞ্জয় পাসির স্ত্রী) এবং কল্যাণী সাহা চাওলা (বিশাল চাওলার প্রাক্তন স্ত্রী)। তা ছাড়াও আগের দুই সিজনের চার মুখ— মাহিপ কাপুর, নীলম কোঠারি সোনি, সীমা সাজদেহ ও ভাবনা পাণ্ডে থাকবেন এই সিজনে।

বলিউড তারকা পত্নীদের জীবনের অন্দরমহলটা ঠিক কেমন, তা নিয়ে গড়ে উঠেছিল এই সিরিজের প্রথম দুই সিজন। যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন সীমা সাজদেহ (সোহেল খানের প্রাক্তন স্ত্রী), মাহিপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী), ভাবনা পাণ্ডে (চাঙ্কি পাণ্ডের স্ত্রী) এবং নীলম কোঠারি সোনি (সমীর সোনির স্ত্রী)।

পিঙ্কভিলার তথ্য অনুসারে, এ রিয়েলিটি শোয়ের তৃতীয় সিজনের মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION