বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিয়ে করলেন গায়ক অনুপম রায়

বিনোদন ডেস্ক:
বিয়ে করলেন কলকাতার গায়ক অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পাল। ১ মার্চ দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন তারা।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, গতকাল দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল অনুপম-প্রস্মিতার রিসেপশন পার্টি। সেখানে আংটি বদলও করেন তারা।

অনুপম রায় রিসেপশন অনুষ্ঠানে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, অনুপম রায় পরেছেন ঘিয়ে রঙের পাঞ্জাবি। তাতে গোলাপি সুতার কাজ করা। অন্যদিকে প্রস্মিতা পরেছেন গোলাপি রঙের বেনারসি এবং সোনার গহনা। আর এ ছবির ক্যাপশনে অনুপম রায় লেখেন— ‘নতুন করে।’

রিসেপশন অনুষ্ঠানে শোবিজের অনেকে উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— জয় সরকার, লোপামুদ্রা মিত্র, ব্যান্ড চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য। তা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবুদ্ধ রাহা, উজ্জয়িনী, সোমলতা প্রমুখ।

প্রথম সংসার ভাঙার পর পিয়া চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছিলেন অনুপম রায়। পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর কেটে গেছে কয়েক বছর। পিয়া ফের বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জিকে। এবার তৃতীয়বার বিয়ে করলেন অনুপম রায়। তবে প্রস্মিতার এটি দ্বিতীয় বিয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION