বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

নতুন সিনেমার জন্য রাম চরণ নেবেন ১০৫ কোটি টাকা!

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ। তাকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরসি১৬’। ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে নানা কারণে আলোচনায় রয়েছে। এবার জানা গেলো, এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রাম চরণ।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, বড় বাজেট নিয়ে ‘আরসি১৬’ নির্মাণ করতে যাচ্ছেন বুচি বাবু সানা। আর সিনেমাটির জন্য ৭০-৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯২-১০৫ কোটি ৬৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেবেন রাম চরণ।

গুঞ্জন উড়ছে, ‘আরসি১৬’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।

এর আগে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, সিনেমাটিতে সামান্থা রুথ প্রভু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘আরসি১৬’ সিনেমার বিস্তারিত তথ্য এখনো জানাননি পরিচালক। জানা গেছে, আঞ্চলিক স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা এটি। সম্ভবত, কাবাডি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। গত জানুয়ারিতে অভিনেতা শিব রাজকুমার নিশ্চিত করেন, ‘আরসি১৬’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এ আর রহমান সংগীতায়োজন করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়।

মেগা পাওয়ার স্টার রাম চরণের পরবর্তী সিনেমা ‘গেম চেঞ্জার’। ১৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করছেন শঙ্কর। সিনেমাটির জন্য পারিশ্রমিক নেবেন না রাম চরণ। বরং লভ্যাংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ হিসাবে ১০০ কোটি রুপির বেশি ঘরে তুলবেন রাম চরণ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION