বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

টেকনাফে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রোহিঙ্গার মৃত্যু

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে বসতঘরে অগ্নিকাণ্ডে আবুল হোসেন (৪৫) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবুল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঝুপড়িঘরে একা বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ স্থানীয়দের সূত্রে বলেন, নিহত আবুল হোসেন প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে আকস্মিক তাঁর বসতঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবুল হোসেন মারা যান।

এই কর্মকর্তা আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুনের ধ্বংসস্তূপ থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ টেকনাফ থানার পুলিশ হেফাজতে রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন একজন পুরাতন রোহিঙ্গা। তিনি স্থানীয় এক ব্যক্তির বসতভিটায় একটি ঝুপড়িঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সেখানে একাই থাকতেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION